
আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সিগঞ্জের ঢাকা দোহার সড়কে রুদ্রপাড়ায় অবস্থিত আব্দুল হামিদ মৃধার চায়ের দোকান।
এ চা দোকানে তিনি সকাল হতে রাত পর্যন্ত চা ও চা নাস্তা সামগ্রী বিক্রি করে দৈনিক যে আয় করেন তা দিয়ে চলে তার সংসার।
সকল দলের নেতাকর্মীরা আসেন তার দোকানে চা এবং নাস্তা খেতে।
তিনি একজন দল নিরপেক্ষ ব্যক্তি হিসাবে দোকান পরিচালনা করে থাকেন ।
নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে এ দোকানে কেউ কোন প্রকার লিফলেট লাগান নি।
হঠাৎ করে এক রিকশা চালক ৯ ফেব্রুয়ারি ২০২৬ তার সন্ধানে এ দোকানে এসে তাকে জিজ্ঞাসা করেন তার নাম ।
এরপর তার হাতে একটি ব্যানার তুলে দিয়ে বলেন নেতা এ পোস্টারটি দিয়েছে আপনার দোকানে টানানোর জন্য এতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আমি একজন দল নিরপেক্ষ লোক
কেন উক্ত নেতা আমার নাম করে ব্যানারটি পাঠালেন তা আমার বোধগম্য নয় ।
এ প্রতিনিধিকে তিনি জানান, উক্ত নেতাকে তিনি কখনো দেখেননি ও চিনেনও না তারপরও কেন তিনি আমার নাম বলে এ ব্যানারটি পাঠালাম তা বোধগম্য নয়
ইহা একটি অনৈতিক কাজ ।
আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
















