সারাদেশ , ৯ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক,সাপ্তাহিক শ্রীনগর দর্পন

খবরটি সেয়ার করুনঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরের বাঘড়া এলাকায় ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলিতে নারী-শিশুসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে র্যাব১০রবিবার রাত সাড়ে ৯টার দিকে রুদ্রপাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে।পুলিশ জানায়, মাটিকাটা নিয়ে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজানের পরিবারের উপর এই হামলা করে।র্যাবের হাতে আটককৃতরা হলেন- মহসিন খান, হারুন রশিদ খান ও মান্নান খান।আহতদের মধ্যে রয়েছেন- মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেখ খা, মোস্তাকিম ও ইদ্রিস খাঁ, সাফি বেগম।এর মধ্যে গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাত ১২ টার দিকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ।জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ জানান, এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









