
শেখ আছলামঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক বিজয়ের লক্ষ্যে মুন্সিগঞ্জ -১আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী পথসভা ও গণসংযোগ করেছেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ৬ জানুয়ারি ধাইসার জামে মসজিদে নেতা কর্মীদের নিয়ে আসর নামাজ আদায় করেন।
নামাজ শেষে নেতাকর্মীদের সাথে গণসংযোগ ও পথসভা করেন। শ্রীনগর সবজী হাটি দেউলভোগ, পোদ্দারবাগ,নাপিত বাড়ি,মুন্সীরহাটি কানাইনগর প্রদক্ষিণ করে পথসভাটি টেক্কামার্কেটে এসে শেষ হয়।
গণসংযোগ ও পথসভা শেষে বক্তারা বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই একজোটে ভোট দিয়ে মমিন আলী কে জয়যুক্ত করবেন।
আরও বলেন,মমিন আলী আমাদের বট গাছ,মার্কা যাই হোক আমরা মমিন আলীর পক্ষে আছি ছিলাম এবং থাকবো।১২ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা বিজয়ের মালা পরে মমিন আলীকে নিয়ে ঘরে ফিরবো।
















