
শ্রীনগরে বলাসুরে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে হত্যা
আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর বাজারে ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার জমি বিরুদ্ধে কেন্দ্র করে প্রতিপক্ষরা আলমগীরকে হত্যা করে ।
ঘটনা বিবরনে জানা যায়,বালাসুর বাজারে মার্কেটের পাশে জমি নিয়ে হাজী হান্নানের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল নিহত আলমগীরের এবিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে ।
আলমগীরের হত্যার পর তার নিকটতম আত্মীয় বিক্ষোভে ফেটে পড়েন ।
তারা সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বালাসুর বাজারে অবস্থিত ঢাকা দোহার রাস্তাটি অবরোধ করেএবং বিক্ষুব্ধরা হাজী হান্নানের মার্কেটের সাইকেলের দোকানে রক্ষিত নতুন সাইকেল রাস্তায় এনে আগুন ধরে পুড়িয়ে দেয় ।
এ সময় রাস্তাটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয় ।
বেলা ১১ টায় সেনাবাহিনী ,র্যাব ,পুলিশ ঘটনাস্থল এসে বিক্ষব্রতদের ঘাতকদের গ্রেফতার ও সঠিক বিচারের আশ্বাস দিলে অবরুদ্ধরা অবরোধপ্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয় ।

(সম্পাদক)
ঠিকানাঃ
অস্থায়ী অফিসঃ দক্ষিণ মান্দ্রা ট্রান্সমিটার মোড়,
ভাগ্যকুল যুব সমাজকল্যাণ সংসদ – ভাগ্যকুল,শ্রীনগর