শ্রীনগর বাজারে ভোক্তা অধিদপ্তরের দ্রব্যমূল্যের মনিটরিং,দোকানিদের অর্থদণ্ড

0
40

প্রকাশ: ০০:০০, সোমবার, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ

বিশেষ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলায় শ্রীনগর উপজেলায় শ্রীনগর বাজারে শ্রীনগর বাজারে ভোক্তা অধিদপ্তরের দ্রব্যমূল্যের মনিটরিং,দোকানিদের অর্থদণ্ড ২৩ ফেব্রুয়ারি সোমবার শ্রীনগর বাজার সহ বালাশুর বাজার ও বিভিন্ন মুদি ও ফলের দোকানে মনিটরিং করা হয়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করাসহ ব্যবসায়ী দের মূল্য তালিকা প্রদর্শন করবার ও ক্রয় রশিদ সংরক্ষণ করবার নির্দেশনা দেয়া হয়। ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় বাচ্চু ফল ভান্ডারের মালিক মোঃ বাচ্চু মিয়াকে দুই হাজার টাকা, রাকিব স্টোরের মালিক সাকিব হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।সোনা মিয়া স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, জর্দার রঙের নামে ননফুডগ্রেড টেক্সটাইল রঙ বিক্রি করা হচ্ছে। দোকানটির মালিক আব্দুল হাইকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন  উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি ও শ্রীনগর  থানা পুলিশের একটি টিম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে