আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ঢাকা দোহার সড়কে বাঘড়া ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় তালুকদার বাড়ি মোড়ে,১৫ মার্চ ২০২৬দুপুর ১:৩০ টায় ট্রাক ড্রাইভার ভুল পথ দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে কুরিয়ার সার্ভিসের ভ্যানকে সজুড়ে ধাক্কা দিলে ভ্যানটি সামনের অংশ সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়এবং ডেলিভারি ম্যান খোকন গুরুতর আহত হন
স্থানীয়রা দুর্ঘটনস্থলে ছুটে এসে ট্রাক ড্রাইভার ও ট্রাকটিকে আটক করেন
ট্রাক ড্রাইভার ইউনুস জানান, তিনি দোহার হতে শ্রীনগরে তার গন্তব্যে যাচ্ছিলেন ।এ দুর্ঘটনার জন্য তিনি দায়ী নন নিজেকে নির্দোষ বলে দাবী করেন প্রত্যক্ষদর্শী বেপারী ট্রেডার্স এর স্বত্বাধিক মেহেদী হাসান লিটন বেপারী এ প্রতিনিধিকে জানান,এ দুর্ঘটনার জন্য সম্পূর্ণ ট্রাক ড্রাইভারি দায়ী ।মনসুর স্টোরে স্বত্বাধিকারী মুনসুর ব্যাপারী জানান,যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে যানবাহন চালানোর ফলে এ সড়কে কয়েকদিন পর পরই দুর্ঘটনা ঘটে থাকে।গত কয়েকদিন পূর্বে একই সড়কে সড়ক দুর্ঘটনায় দুটি বাইক মুখো মুখি সংঘর্ষে দুজন বাইক চালক দুর্ঘটনাস্থলে নিহত হন ।









