মোঃ আব্দুল মান্নান সিদ্দিকী শ্রীনগর থেকে
প্রকাশ: ০০:০০, শনিবার , ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ।

মুন্সীগঞ্জের উপজেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর,রাড়িখাল ,তিন দোকান,বালাসুর, ভাগ্যকুল কামারগাঁও , বাঘড়া ,জাহানাবাদ রুদ্রপাড়া ছত্রভোগ সহ প্রতিটি গ্রামের রাস্তা ঘাটে, পুকুর পাড়ে , বাড়িতে ও বাগানে আমের মুকুলে ছেয়ে গেছে আম গাছ রুদ্রপাড়া গ্রামের আম গাছের মালিক মোঃ বোরহান ব্যাপারী জানান,প্রতিবছরই তার আম গাছে প্রচুর পরিমাণ আমের মুকুল হয়এ বছরও তার ব্যতিক্রম নয় গত বছর যে পরিমাণ মুকুল এসেছিল এবছর তার দ্বিগুণ অপরদিকে জাহানাবাদ গ্রামের ইসমাইল মোল্লা জানান ,জৈষ্ঠ মাস হচ্ছে আমের মৌসুম এ মাসে প্রচুর পরিমাণ আম বাজারে পাওয়া যায় ।জ্যৈষ্ঠমাসে জামাই বাজার হতে আম ক্রয় করে আম নিয়ে মেয়ে ওনাত নাতনিকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন বলে এ মাসকে বলা হয় জামাই যষ্টি।শ্বশুর বাড়ির লোকজন ও জামাই মেয়ে,নাত ,নাতনি তাদের আত্মীয়-স্বজনকে আম দিয়ে আপ্যায়ন করেন ইসমাইল মোল্লা আরো জানান ,এবার তার আম গাছে প্রচুর পরিমাণ আমের মুকুল ধরেছে গত বছর যে আম পেয়ে ছিলেন,সে আম নিজ আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেওয়ার পরও যা অবশিষ্ট ছিল তা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়ে ছিলেন। এ বছর তার আম গাছে গত বছরের চেয়েও বেশি আমের মুকুল ধরেছে যদি ঝড় বৃষ্টি কম হয় ও আবহাওয়া অনুকূলে থাকে।তাহলে এবছরও আত্মীয়-স্বজনের মধ্যে আম বিতরণের পর যা অবশিষ্ট থাকবে তা বিক্রি করে গত বছরের চেয়ে এ বছর আর্থিক দিক দিয়ে আরো বেশি লাভবান হবেন বলে তার দৃঢ় বিশ্বাস ।









