শ্রীনগরে ৫বছর শিশু ধর্ষণ কারী জিসানকে গ্রেফতার করেছে পুলিশ

0
26

মুন্সীগঞ্জ ১১ মার্চ, নিজস্ব প্রতিবেদক,সাপ্তাহিক শ্রীনগর দর্পন

খবরটি সেয়ার করুনঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে জিসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চারিগাঁও গ্রামের দরিদ্র পরিবারের ওই শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নেয় বখাটে যুবক জিসান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি খুলে বলে।

এ সময় স্থানীয়রা জিসানকে আটক করলেও পরে তার বাবা মনির হোসেন এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর থেকে বাবা-ছেলে দুজনেই পলাতক ছিলেন।

এলাকাবাসী জানায়, শিশুটির বাবা-মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ায় সে তার মায়ের সাথে নানী বাড়িতে বসবাস করে। দরিদ্র মা খুব কষ্টে শিশুটিকে নিয়ে দিন পার করছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলার অজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে