শ্রীনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওবেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অনুষ্ঠিত

0
102

শ্রীনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওবেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অনুষ্ঠিত

প্রকাশ: ০০:০০, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ

আব্দুল মান্নানসিদ্দিকী

১৩ই ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার বাদ জুমা মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদ গুলোতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । ধারাবাহিকতায় জাহানাবাদ মাস্টার বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাস্টার বাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হযরত মুফতি মাওলানা হাফেজ মাইনুদ্দিন । মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাদের জান্নাতুল ফেরদৌস কামনা করেন ও দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিএনপির জয়লাভ করায় শুকরিয়া কামনা করে ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন সে জন্য মহান রাব্বুল আলামীন দরবারে সাহায্য কামনা করেন ।দোয়া মাহফিলটি আয়োজন করেন বাঘড়া ইউনিয়নবিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে