
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ
আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়ায় অবস্থিত মোকলেছ মেমোরিয়াল একাডেমিতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোকলছ মেমোরিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা আব্দুল মান্নাফ তালুকদার।সার্বিক তত্ত্বাবধানে মোকলেছ মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন।সঞ্চালনায় সহকারী শিক্ষক প্রাবণী আক্তার।পুরস্কার বিতরণ আয়োজনে সিনিয়র শিক্ষক শ্রী বিশ্বজিৎ। অতিথি হিসেবে,সংবাদ আব্দুল মান্নান সিদ্দিকী, আব্দুস সালাম খান কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আল আমিন সহ অভিভাবক ,শিক্ষার্থী ক্রীড়াটি পরিচালনায় শিক্ষক লামিয়া আক্তার,মোকসেদা মমতাজ মম।পুরস্কার বিতরণী শেষে,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।















