শ্রীনগরে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি আসামি শেখ মুন্না কে গ্রেফতার করেছে র‍্যাব-১০

0
66

প্রকাশ: ০০:০০, সোমবার, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ।

নিজস্ব প্রতিবেদক
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ মুন্না (৪২)কে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর বউ বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে।গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২২/০২/২০২৬ তারিখ সকাল অনুমান ১৭.৩০ ঘটিকারসময় র‍্যাব-১০, সিপিসি-২ মুন্সিগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর বউবাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর থানার মামলা নম্বর- ০৯(০৯)১৭, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) এ বিজ্ঞ আদালত কর্তৃক ০১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ মুন্না (৪২), পিতা- মৃত শেখ সুজা উদ্দিন, সাং- উত্তর বালাশুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে