শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক উল্লাহ দানেশ শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0
47

মুন্সীগঞ্জ, ১০ মার্চ, ২০২৬, আব্দুল মান্নান সিদ্দিকী, (সাপ্তাহিক শ্রীনগর দর্পন

খবরটি সেয়ার করুনঃ

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও নিবাসী বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক উল্লাহ দানেশ শিকদার১০ মার্চ ২০২৬সকাল ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন।তার বয়স হয়েছিল (৭৫) তিনি স্ত্রীওনিকটতম আত্মীয়-স্বজন রেখে যান ।বাদ জোহর আল আমিন বাজার আলোর দিশারী ক্লাব মাঠে,উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ হতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম রব্বানীর নেতৃত্বে,সিদ্দিক উল্লাহ দানেশ শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদানও

মরহুমের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় ।শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ গোলাম রব্বানী বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক উল্লাহ শিকদারের আত্মার মাগফিরত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে উক্ত পরিবার বর্গকে সকল প্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দেন ।মরহুম সিদ্দিক উল্লাহ দানেশ সিকদার বাঘড়া ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান তালুকদার রিপনের ভগ্নিপতি।উক্ত নামাজে জানাজায় বাঘড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবর, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।জানাজা নামাজের শেষে মরহুমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে