
নিজস্ব প্রতিবেদক

খরবটি সেয়ার করুনঃ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাখফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি নেতা মোঃ টুটুল মৃধার আয়োজনে ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর বৌবাজার নিজ বাড়ীতে ১৬ মার্চ ২০২৬ সোমবার বেলা ১২ ঘটিকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক, জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগঠক মোঃ জসিম মোল্লা। মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবু'র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, দপ্তর সম্পাদক রিমন হোসেন, যুবদল নেতা সোহেল মাদবর, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ নুরু, কোলাপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মানিক আকন, জিয়া মঞ্চের সহ-সভাপতি লিংকন আহমেদ, সাংবাদিক তারিকুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত কামনা ও সৌদিআরবে পবিত্র উমরারত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু'র জন্য দোয়া করা হয়। দোয়া শেষে টুটুল মৃধা চার শতাধিক কম আয়ের মানুষকে আর্থিক সহযোগীতা করেন।
(সম্পাদক)
ঠিকানাঃ
অস্থায়ী অফিসঃ দক্ষিণ মান্দ্রা ট্রান্সমিটার মোড়,
ভাগ্যকুল যুব সমাজকল্যাণ সংসদ – ভাগ্যকুল,শ্রীনগর