
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি শনিবার ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ,শ্রীনগর দর্পণ

শ্রীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী গণসংযোগ ও পথসভা করেছেন। ধানের শীষ বিজয়ের লক্ষে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মো: আব্দুল্লাহ গণসংযোগ ও পথসভা করেন শনিবার বেলা ১১ টা থেকে উপজেলা আটপাড়া ইউনিয়ন বাড়ৈগাও বাজার,তন্তর ইউনিয়ন পাড়াগাও বাজার,রুসদী এলাকায় এ গণসংযোগ ও পথসভা করেন। জনসংযোগ শেষে পথসভায় বক্তব্য রাখেন শেখ মো: আব্দুল্লাহ। এসময় তিনি উপস্থিত জনসাধারণের কাছে আগামীতে মুন্সীগঞ্জ ১ আসনকে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত সহ বেকারদের কর্মসংস্থান করা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে ভুমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
(সম্পাদক)
ঠিকানাঃ
অস্থায়ী অফিসঃ দক্ষিণ মান্দ্রা ট্রান্সমিটার মোড়,
ভাগ্যকুল যুব সমাজকল্যাণ সংসদ – ভাগ্যকুল,শ্রীনগর