শ্রীনগরে ঢাকা দোহার সড়কে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ২ চালক নিহত

0
54

প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ঢাকার দোহার সড়কে বাঘড়া তালুকদার বাড়ি মোড়ে ,১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় দুই মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে দুজন চালক নিহত ও দু গুরুতর আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান,একটি মোটরসাইকেল আল আমিন বাজার হতে দোহারের দিকে যাচ্ছিল অপর মোটর সাইকেল চালক দোহার হতে আল আমীন বাজার দিকে যাচ্ছিল।দোহার হতে আগত মোটরসাইকেল চালক ভুল পথে মোটরসাইকেল চলনার ফলে এ দুর্ঘটনাটি ঘটে ।দুর্ঘটনাস্থলে নিহত হন দোহার থেকে আগত অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক ঢাকা মেট্রো ল -২৪ ০৩২০।গুরুতর তিনজন জনকে ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালে কর্মরত চিকিৎসক অপর মোটরসাইকেল চালক আব্দুর রহমান( ৪০) পিতা ওসমান গনি গ্রাম কাঁঠাল বাড়িতেকে মৃত করেন ।সংবাদ পেয়ে শ্রীনগর থানা পরিদর্শক ঘটনাস্থলে এসে দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল দুটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে