শ্রীনগরে ঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক আহত

0
109

প্রকাশ: ০০:০০, সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে সাতটায় জাহানাবাদ দারসুল কুরআন মাদ্রাসা সংলগ্ন ইজি বাইকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইজি বাইক চালক সোহেল আহত হন।প্রত্যক্ষদর্শী মদিনা হার্ডওয়ার দোকানের স্বত্বাধিকারী শেখ রতন জানান ,এ দুর্ঘটনার জন্য ভ্যানচালক দায়ী।ইজিবাইক চালক সঠিক পথ দিয়েইজি বাইক চালাচ্ছিলেন ভ্যান চালক ভ্যান ভুল পথ দিয়ে তার নির্দিষ্ট পথ দিয়ে না চালিয়ে বিপরীত মুখী পথ দিয়ে ভ্যানটি
চালানোর ফলে এ দুর্ঘটনাটি ঘটে।এ দুর্ঘটনায় ইজি বাইক চলক আহত হন । এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,এ সড়কটি একটি ব্যস্ততম সড়ক প্রতিদিন যাত্রীবাহী বাস,ট্রাক ,ট্রাক্টর ,ভ্যান সহ শত শত যানবাহন চলাচল করে ।চালকদের বেপরোয়ায় গতিতে যানবাহন চালানোর ফলে মাঝে মাঝে এ সড়কে সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে