

প্রকাশ: ০৮:৫০ বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ।
আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার টেইলার্স মাস্টারদের কর্মব্যস্ততায় দিন অতিবাহিত করছেন ২৫ ফেব্রুয়ারি ২০২৬ এ প্রতিনিধি আল আমিন বাজার , রুদ্রপাড়া ,জাহানাবাদ বাজারের বিভিন্ন টেইলার্সে পরিদর্শন করেন ।এ সময় প্রতিটি টেইলার্সেই টেইলার্স মাস্টার ও অপারেটরদের কর্মব্যস্ততার মধ্যে দেখা যায়। আল আমিন বাজারের ঐতিহ্যবাহী তারা টেইলার্সে ঈদের পোশাক তৈরি করতে এসেছেন হাসনাহেনা তিনি জানান, শপিংমল গুলোতে ভিড় কম থাকায় তার পছন্দনীয় পোশাকের কাপড় কিনতে বেগ পেতে হয়নি টেইলার্স গুলোতে তুলনামূলক ভিড় কম তাই তিনি ও তার সন্তানকে নিয়ে টেইলার্সে এসেছেন কাপড় বানাতে অর্ডার দিয়ে গেলেন ঈদের দুইদিন পূর্বেই পোশাক পাবেন বলে তাকে জানালেন টেইলার্স মাস্টার।তারা টেইলার্সের স্বত্বাধিকারী তারা মিয়া জানান সারা বছরই তার টেইলার্সে কাজ থাকে রমজান ও ঈদ উপলক্ষে কাজের ব্যস্ততা বেড়েছে ।তার টেইলার্সে দুইজন টেইলার্স মাস্টার ও ১০ জন অপারেটর রয়েছেন।একটানা চাঁদ রাত পর্যন্ত কাজে অব্যাহত থাকবে ।টেইলার্স মাস্টার মাজহারুল ইসলাম জানান, সারা বছরই কর্মব্যস্ততায় থাকে এ টেইলার্সে রমজান ও ঈদ উপলক্ষে কাজের চাপ বেশি চাঁদ রাত পর্যন্ত বিরামহীন ভাবে কাজে ব্যস্ত থাকতে হবে ।কাজের শেষে যে বেতন ও ঈদ বোনাস পাওয়ায় তা দিয়ে ছেলে-মেয়েদের চাহিদা পূরণ করতে পারেন এবংএতে ছেলে মেয়েদের মুখে হাসি দেখে তখন এ দিন রাতের শ্রমের দুঃখ ভুলে গিয়ে আনন্দ পেয়ে থাকেন ।
(সম্পাদক)
ঠিকানাঃ
অস্থায়ী অফিসঃ দক্ষিণ মান্দ্রা ট্রান্সমিটার মোড়,
ভাগ্যকুল যুব সমাজকল্যাণ সংসদ – ভাগ্যকুল,শ্রীনগর