শ্রীনগরে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের চেয়ে এজেন্ট বেশি মন্তব্য ভোটারের
প্রকাশ: ০০:০০,শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ

১২ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে সাতটা হতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মুন্সীগঞ্জে ১ আসনের কেন্দ্র গুলোতে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হলেও সকাল সাড়ে সাতটা হতে একটা পর্যন্ত ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ধীরগতিতে ,প্রতিনিধি ভাগ্যকুল, কামারগাঁও ,আল আমিন ,জাহানাবাদ, বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র অপরিদর্শন করেন ।
ভোট দিতে এসেছিলেন, কামারগাঁও ফজলু কাজী হাই স্কুল কেন্দ্রে শামসুল হক ,তিনি জানান,সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটারদের উপস্থিতি এজেন্ট এর চেয়েও কম। ভোটার মহিউদ্দিন জানান,দুপুরের পর ভোটকেন্দ্রে ভোটারদের সমাগম বাড়বে।
সকালে অনেকে নিজস্ব কাজে ব্যস্ত থাকেন বিশেষ করে মহিলারা রান্না করার কাজে কাজ শেষে ভোট কেন্দ্র আসলেওভোটকেন্দ্র সরগরম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
















