শ্রীনগরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

0
68

প্রকাশ: ০৮:৫৬,বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ

শেখ আছলামঃ

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রাণী সম্পদ ও ডেইরি মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক, ম্যানেজমেন্ট কমিটি ও অভিভাবকদের নিয়ে দুগ্ধ ও দুগ্ধ জাত পণ্যের পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১০ফেব্রুয়ারী সকাল১০টা হতে ২টা পর্যন্ত সরকারি শিশু পরিবার( বালক) ভাগ্যকূলে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কামরুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:মো:জসিম উদ্দিন,এবং উপজেলা শিক্ষা অফিসার জায়েদা আক্তারসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে