
আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদ যতই ঘনিয়ে আসছে শপিং মল ,জুতা, কসমেটিকের দোকান নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে বাজার সহ সর্বত্র ক্রেতাদের উপচে পড়া ভিড় হওয়ায় ঢাকা দোহার সড়কে দোহার হতে হশ্রীনগর পর্যন্ত রাস্তায়দোহার ফুলতলা আলামিন নগর বাজারগুলোর সম্মুখে তীব্র যানজটের সৃষ্টি হওয়ার ফলে পথচারী সহ যানবাহনের যাত্রীদের রাস্তায় চলাচলে ব্যাঘাত ঘটছে।দোহারে লাইনম্যান থাকা সত্ত্বেওসকাল দশটা হতে বারোটা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।এছাড়া ফুলতলা ,আল আমিন বাজার, বলার সুর শ্রীনগরেএকই চিত্র ।শ্রীনগরে লাইনম্যানের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে যানজট নিরসনে সহযোগিতা করতে দেখা যায় গেছে।ভুক্তভোগীরা মনে করেন এ ঈদআসন্ন হওয়ায় এমুহূর্তে ঢাকা দোহার সড়কেভ্রাম্যমান ট্রাফিক ব্যবস্থা থাকা জরুরি । যেখানেই যানজট সেখানেই তাদের উপস্থিতি । তাহলে জনসাধারণ ঈদের ভিড়ে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবেন।
(সম্পাদক)
ঠিকানাঃ
অস্থায়ী অফিসঃ দক্ষিণ মান্দ্রা ট্রান্সমিটার মোড়,
ভাগ্যকুল যুব সমাজকল্যাণ সংসদ – ভাগ্যকুল,শ্রীনগর