
আব্দুল মান্নান সিদ্দিকী

আর মাত্র একদিন পর সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে এক মাস সিয়াম সাধনার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল ফিতর ঈদ।
ঈদুল ফিতরের ঈদ উদযাপনের সকল আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে,
ছোট শিশু, কিশোরদের আনন্দের প্রধান উৎসবের উপকরণ হচ্ছে চাঁদ রাতে আতশবাজি ফোটানো।
উপজেলা বিভিন্ন বাজারে অস্থায়ীভাবে গড়ে উঠেছে আতশবাজির দোকান ।
এসব দোকানে গুলোতে বিভিন্ন প্রকার আতশবাজি পাওয়া যাচ্ছে ।
আর তা ক্রয় করতে শিশু ,কিশোর, বয়োবৃদ্ধ,নর, নারী ভিড় জমাচ্ছেন এসব দোকানে।
তারা তাদের নাত ,নাতনি, ছেলেমেয়েদের পছন্দনীয় আতশবাজি ক্রয় করছেন
এসব দোকান হতে ।
ডাক্তার আনোয়ার এ প্রতিনিধিকে জানান ,নাতি আবদার করেছে আতশবাজি ক্রয় করে দিতে হবে তাই তিনি আল আমিন বাজারে এসেছিলেন আতশবাজি ক্রয় করতে পাঁচশত টাকা দিয়ে নাতির পছন্দনীয় আতশ বাজি ক্রয় করলেন।
দোকানি মিলন জানান,বেচাকেনা খুবই ভালো যে পরিমাণ মালামাল আছে তা চাঁদ রাত পর্যন্ত বিক্রি করতে পারবেন ।
(সম্পাদক)
ঠিকানাঃ
অস্থায়ী অফিসঃ দক্ষিণ মান্দ্রা ট্রান্সমিটার মোড়,
ভাগ্যকুল যুব সমাজকল্যাণ সংসদ – ভাগ্যকুল,শ্রীনগর