
আব্দুল মান্নান সিদ্দিকী
প্রকাশ,রবিবার ০৯ ফেব্রুয়ারি, শ্রীনগর দর্পণ
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে ৮ই ফেব্রুয়ারি ২০২৬মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়ায় বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের বাসভবনেবিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান,বাঘড়া ইউনিয়ন সাবেক প্যানেল চেয়ারম্যান খোকন মোড়ল ভাগ্যকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকৎ খান। শ্রীনগর উপজেলা বিএনপি উপদেষ্টা মোঃ মনির বেপারী , জাসাস সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগর , বাঘড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন , সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবর,সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রতন সহ বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । বক্তাগণ তাদের বক্তব্যে,১২ ফেব্রুয়ারি সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে বিএনপি মুন্সিগঞ্জ ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলকে আহ্বান জানান।
















