শ্রীনগরের রাজনীতিতে এক হারনামানা বীর এম হাফিজুল ইসলাম খান

0
35

বিশেষ প্রতিনিধি

খবরটি সেয়ার করুনঃ

মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা’র ১নং সম্মানিত উপদেষ্টা, মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, শ্রীনগরের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। রাজনৈতিক জীবনে নিজেকে উজার করে দেওয়া এক হারনামানা বীর। কর্মীবান্ধব, ন্যায় নিষ্ঠাবান ও দলের দুঃসময়ের সঙ্গি হিসেবে পরিচিত মুখ। ২০২২ সালে এম হাফিজুল ইসলাম খান শ্রীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরে শ্রীনগরের রাজনীতিতে এক বড় পরিবর্তন আসে বিএনপির সভা সমাবেশে বাধা দিলে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও প্রতিবাদে জড়িয়ে অনেক সময় নিয়েছেন জীবনের ঝুঁকিও, যখন ফ্যাসিস্ট দলীয় পুলিশ বিরোধী নেতা কর্মীদের লক্ষ্য করে গুলি করতে দ্বিধা করতেন না, তখন অসীম সাহসিকতা নিয়ে পুলিশের চোখে চোখ রেখে প্রতিবাদ করেছেন। ২০২২ সালের আগস্টে তার উপর হওয়া হামলায় মৃত্যুকে আলিঙ্গন করেছেন অতি কাছ থেকে, তবুও নিজ লক্ষ্যে অটল থেকেছেন দল ও দলের নেতাকর্মীদের নিয়ে।দলের দু:সময়ে দলীয় নেতাকর্মীদের মাঝে কেউ গ্রেফতার হলে থানায় খোঁজ নিয়ে আটককৃত নেতা কর্মীদের জেলখানায় সহায়তা এবং পরিবারকে আর্থিক সহযোগিতায়ও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা।অথচ নিজের নামেই ছিল শত শত মামলা তবুও কর্মীদের বিপদে পরতেন ঝাপিয়ে।সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন সময়ে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কে নিয়ে করা বাজে বক্তব্য দিলে সেই সময়েও তিনি সেই বক্তব্যের প্রতিবাদ জানান এবং তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কঠিন সমালোচনাও করেন, যা বাংলাদেশের ইতিহাসে কোন বিরোধী দলের উপজেলার সাধারন সম্পাদক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রী কিংবা উপদেষ্টার বিরুদ্ধে এটিই প্রথম। সেই সাহসী পরিচয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন বার বার।এম হাফিজুল ইসলাম খান তৃণমূল থেকে তিল তিল করে উঠে আসা এক প্রতিভার নাম। ১৯৯১, ৯৬ ও ২০০১ সালের নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে তার ভূমিকা ছিল অতুলনীয়, যা তৎকালীন এমপি প্রফেসর বদরুদ্যোজা চৌধুরীকে অবাক করেছেন। ২০০৮ ও ১৮ এর নির্বাচনেও তার বিশেষ ভূমিকা ছিলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬’এ দলীয় মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কে বিজয়ী করার অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি। তার আপোষহীন এবং অক্লান্ত প্রচেষ্টায়, জনগণের ভোটে এবং আল্লাহর ফয়সালায় শেখ মোঃ আব্দুল্লাহকে নির্বাচীত করে এক স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে