মুন্সীগঞ্জ জেলা এক্স- ক্যাডেটস এসোসিয়েশনের পক্ষ থেকে মাদরাসায় ইফতার সামগ্রী বিতরণ

0
54

প্রকাশ: ০০:০০, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ

মোঃ জসিম মোল্লা

মুন্সীগঞ্জ জেলা এক্স- ক্যাডেটস এসোসিয়েশন এর পক্ষ থেকে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের আকলিমা খাতুন (রা:) মাদরাসার শিক্ষার্থী ও ওস্তাদদের পুরো রমজান মাসের ইফতার সামগ্রী মুহতামিম ও কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ১৮ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. বুধবার বেলা- ১২ টায় মুন্সীগঞ্জ জেলা এক্স- ক্যাডেটস এসোসিয়েশন এর সভাপতি এক্স সিইউও মোঃ জসিম মোল্লা মাদরাসায় উপস্থিত হয়ে তাদের হাতে হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মাহমুদ হাসান ফাহাদ, রিমন হোসেন, জনি বেপারি,আব্দুল কুদ্দুস শেখ, রতন হাওলাদার, সাইদুল ইসলাম হিরো, আসলাম শেখ, শাহাদাত হোসেন, বাহারুল ইসলাম প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে