মুন্সীগঞ্জে ২০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

0
21

মুন্সীগঞ্জ ১০মার্চ ২০২৬,স্টাফ রির্পোটার,সাপ্তাহিক শ্রীনগর দর্পণ

খবরটি সেয়ার করুনঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে শ্রীনগর উপজেলার হাঁসাড়া পালেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি মো. জালাল উদ্দিন ওরফে সৌরভ (২৭)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার জয়রামপুর (মল্লিকপাড়া) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি শ্রীনগরের হাঁসাড়া পালেরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় জালাল উদ্দিনের ভাড়া করা টিনশেড ঘরের শয়নকক্ষ তল্লাশি করে তিনটি ব্যাগের ভেতর থেকে মোট ২০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এর মধ্যে একটি কাপড়ের ব্যাগ থেকে ১৩৬ বোতল, আরেকটি হাতলযুক্ত ব্যাগ থেকে ৫৯ বোতল এবং একটি প্লাস্টিকের চটের ব্যাগ থেকে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এ অভিযান আরও জোরদার করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে