মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০ পিচ ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

0
39

মোঃ আব্দুল মান্নান সিদ্দিকী শ্রীনগর থেকে
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার , ০৩ মার্চ, ২০২৬, শ্রীনগর দর্পণ।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশসূত্রে জানা যায় ,পুলিশ সুপার মুন্সিগঞ্জমোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের সার্বিক সহযোগিতায় সোমবার ৩ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে সিরাজদিখান থানাধীন কেয়াইন ইউনিয়নের সুখের ঠিকানা মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে সাগর (২৫) ও রাসেল (২৩) নামে দুইজনকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় গ্রেফতারকৃত সাগর কেয়াইন এলাকার মৃত দুলাল গাজীর ছেলে এবং রাসেল চালতিপাড়া এলাকার শেখ সেলিমের ছেলে।উভয়ের বাড়ি সিরাজদিখান থানাধীন মুন্সিগঞ্জ জেলায় এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে