মুন্সিগঞ্জ ১ আসন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ সংসদ সদস্য নির্বাচিত

0
134

মুন্সিগঞ্জ ১ আসন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ সংসদ সদস্য নির্বাচিত

প্রকাশ: ০০:০০, শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ

আব্দুল মান্নান সিদ্দিকী
১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জে ১ আসনে বিএনপি’র প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিপুল ভোটে জামাত ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী এ,কে ,এম, ফখরুদ্দিন রাজীকে পরাজিত করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।১৩ ফেব্রুয়ারি২০২৬ শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ।কমিশন নিয়ন্ত্রণ কক্ষ হতে এ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় ।
কমিশন নিয়ন্ত্রণ কক্ষ হতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ আসনে ১৭১ টি কেন্দ্রের সবকটি ফলাফলে শেখ মোঃ আব্দুল্লাহর ধানের শীষএক লক্ষ ৬৭ হাজার ৫৬২ ভোট ,এ ,কে ,এম ,ফখরুদ্দিন দাঁড়িপাল্লা ,এক লক্ষ এক হাজার ছাপ্পান্ন, মোঃ মমিন আলী ফুটবল,ত্রিশ হাজার ৬৭৮ ,মোহাম্মদ আতিকুর রহমান হাতপাখা ৯০৩৯ ,ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল ৫ হাজার ৪১২, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে ৩৮৭৫ ভোট পেয়েছে ।রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে মুন্সিগঞ্জ ১ আসনে ভোটার সংখ্যা ৫ লক্ষ ৩৯ হাজার ৩০৩ জনভোট প্রদান করেছেন তিন লক্ষ ১৮,১৩৪ জন । ভোটার ভোট প্রদানের হার ৫৯ শতাংশ ।
প্রবাসীরা ৩.৫% ডাকযোগে ভোট প্রদান করেছেন।প্রবাসীদের এ ভোটে প্রার্থীদের জয় পরাজয়ের বিশেষ ভূমিকা রয়েছে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে