
ডিজিটাল প্ল্যাটফর্মে সফল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য প্রকাশ হয়েছে মিজানুর রহমান সোহেলের নতুন বই ‘কনটেন্ট ক্রিয়েটর’।
সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে দেশের সকল অনলাইন বুক-শপ, বইটির পরিবেশক কিংবদন্তি পাবলিকেশন এবং অনলাইন পরিবেশক বুকস কর্নারের ওয়েবসাইটে বইটি পাওয়া যাচ্ছে। প্রি-অর্ডার শুরুর পর থেকেই বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
‘কনটেন্ট ক্রিয়েটর’ বইটি মূলত ইনফ্লুয়েন্সার ও সেলেব্রিটি হয়ে ওঠার একটি পূর্ণাঙ্গ মাস্টারক্লাস। বইটিতে কনটেন্ট আইডিয়া নির্বাচন ও ট্রেন্ড বিশ্লেষণের বিজ্ঞানসম্মত পদ্ধতি তুলে ধরা হয়েছে, যা একজন কনটেন্ট ক্রিয়েটরকে সঠিক ও সময়োপযোগী বিষয় বাছাইয়ে সহায়তা করবে। এতে সংযোজিত হয়েছে ২৫০টি কার্যকর হুক আইডিয়া, যা কনটেন্টের প্রথম কয়েক সেকেন্ডেই দর্শকের মনোযোগ ধরে রাখার কৌশল হিসেবে কাজ করবে। পাশাপাশি স্টোরিটেলিং অংশে তুলে ধরা হয়েছে দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখার ম্যাজিকাল কৌশল।
এছাড়াও বইটিতে রয়েছে ভাইরাল হওয়ার কৌশল ও টেকসই গ্রোথ নিশ্চিত করার সুস্পষ্ট কনটেন্ট স্ট্র্যাটেজি, থাম্বনেইল সাইকোলজি থেকে রিটেনশন বাড়ানোর বাস্তবভিত্তিক টিপস। রয়েছে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ভিত্তিক সংবাদমাধ্যমে মাল্টিমিডিয়া টিম ও কনটেন্ট পরিচালনার পূর্ণাঙ্গ পরিকল্পনা। পাশাপাশি কপিরাইট আইন ও কমিউনিটি গাইডলাইনের বিশ্লেষণ এবং কনটেন্ট মনিটাইজেশনকে লাভজনক ব্যবসায় রূপান্তরের বিস্তারিত দিকনির্দেশনাও পাওয়া যাবে বইটিতে।
(সম্পাদক)
ঠিকানাঃ
অস্থায়ী অফিসঃ দক্ষিণ মান্দ্রা ট্রান্সমিটার মোড়,
ভাগ্যকুল যুব সমাজকল্যাণ সংসদ – ভাগ্যকুল,শ্রীনগর