
নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বাঘড়া ইউনিয়নে আজ ১৭ ই মার্চ ২০১৬ ইং সকাল এগারো ঘটিকায় ৬টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।এই সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক তাজুল ইসলাম মাদবর, সংগঠনের সভাপতি শেখ, হামিদুর রহমান, সুমন আহম্মেদ, রাজীব হোসেন, বাবু জুবায়ের ভূইয়া মানিক, মোঃ জামাল সহ আরো অনেকে।সংগঠনের সভাপতি শেখ হামিদুর রহমান বলেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক সংগঠন সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাড়ানো আমাদের মূল এজেন্ডা , শীতবস্ত্র বিতরন, মসজিদ মাদ্রাসায় মাইক ফ্যান, টয়লেট নির্মান, অসুস্থ রোগীদের পাশে দাড়ানো সহ বিভিন্ন ধরনের গঠনমূলক কার আমরা সব সময় করে থাকি।প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম মাদবর বলেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন সব সময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে আগামীতেও যেনো এই ধারা অব্যাহত থাকে আমরা সকলে মিলে এই দোয়া করি।হেনা বেগম বলেন আমি এবং আমার সাথে আরো যে পাঁচ জন সেলাই মেশিন পেয়েছে আমরা সবাই খুশী ।
(সম্পাদক)
ঠিকানাঃ
অস্থায়ী অফিসঃ দক্ষিণ মান্দ্রা ট্রান্সমিটার মোড়,
ভাগ্যকুল যুব সমাজকল্যাণ সংসদ – ভাগ্যকুল,শ্রীনগর