ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবিদের মাঝে ঈদ উপহার বিতরণ

0
16

আপডেট: শনিবার , ১৪ মার্চ, ২০২৬,মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি
, সাপ্তাহিক শ্রীনগর দর্পন

সংগৃহীত ছবি

খরবটি সেয়ার করুনঃ

নির্বাচন সামনে রেখে সাধারণত প্রার্থীরা ব্যানার–ফেস্টুন ও প্রচারণায় ব্যস্ত থাকেন। তবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য, সাবেক প্রচার সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম বুলেট। নিজের প্রচারণায় ব্যানার–ফেস্টুনে অর্থ ব্যয় না করে সেই টাকায় অসহায় রিকশাচালক, শ্রমজীবি, পথচারী ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন তিনি।শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩০০ জনের হাতে ঈদ উপহার হিসেবে লাচ্ছা সেমাই ও চিনি তুলে দেওয়া হয়।উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও চামারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, উপজেলা বিএনপির সদস্য খাইরুজ্জামান ছিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল প্রমুখ।

বিএনপি নেতা রফিকুল ইসলাম বুলেট বলেন, ‘ঈদ মুসলিম জাতির জন্য আনন্দের দিন। অন্তত একবেলা সমাজের শ্রমজীবী মানুষরা যেন ভালো কিছু খেতে পারে সেজন্য তার ছোট্ট এ আয়োজন। যেকোনো উৎসব, আনন্দে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে