
ফয়সাল হোসেন বিশেষ প্রতিনিধি

খবরটি সেয়ার করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় আল ইহসান সোস্যাল ডেভেলপমেন্ট সেন্টার এর উদ্যোগে ৫শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার ১৬ই মার্চ দুপুর ১২ টায় প্রতিষ্ঠানের নিজ হলরুমে দ্বিতীয় ধাপে ৫০০ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল আজিজ খান, পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, স্থানীয় ইউপি মেম্বার মোঃ শাহ আলম, সদস্য ইয়াসমিন খানম, চিফ এডমিন অফিসার মোজাম্মেল হোসেন পলাশ, প্রিন্সিপাল রুনা লায়লা,অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক, ছাত্রী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিতরণকৃত ঈদ সামগ্রী উপহারে ছিল, পোলাও চাল ১.৫ কেজি, মুরগী ২ কেজি, মসুর ডাল ৫০প গ্রাম, সোয়াবিন তৈল ৫০০ গ্রাম, প্যাকেট দুধ ১০০ গ্রাম, সেমাই ৩০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, মসলা ২০ গ্রাম, পেয়াজ ১ কেজি আলু ১ কেজি ও লবণ ৫০০ গ্রাম।ঈদ সামগ্রী নিতে আসা এক ব্যাক্তি বলেন, এই উপহারটি আমাদের জন্য অনেক উপকার হয়েছে৷ আমাদের ঈদের জন্য এখনো বাজার করা হয়নি আর্থিক সংকটের জন্য। এই উপহারটি আমাদের অনেক পাওয়ার। ধন্যবাদ ও সাধুবাদ জানাই এই প্রতিষ্ঠানকে।
(সম্পাদক)
ঠিকানাঃ
অস্থায়ী অফিসঃ দক্ষিণ মান্দ্রা ট্রান্সমিটার মোড়,
ভাগ্যকুল যুব সমাজকল্যাণ সংসদ – ভাগ্যকুল,শ্রীনগর