আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ

0
34

প্রকাশ: ০০:০০, শনিবার, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬, শ্রীনগর দর্পণ।

শেখ আছলামঃ ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়।

শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আছলাম সহ অন্যান্য সদস্যরা শহীদ মিনারে সমবেত হন। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।এ সময়,উপস্থিত ছিলেন,ক্লাবের সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি,কোষাধ্যক্ষ আবদুল মান্নান সিদ্দিকী,কর্যকরি সদস্য মোঃ জাকির লস্কর।১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানকারী শহীদদের আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে। বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে